আগামী নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা
ফাইল ছবি
Advertisement
Advertisement

আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ রক্ষার নির্বাচন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়ন করা ৫০ জেলা প্রশাসকসহ ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে জেলা প্রশাসকদের আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়। এর সঙ্গে গণভোট যুক্ত হওয়ায় এটি আরো তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের মর্মান্তিক সময়কে মনে করে উপদেষ্টা বলেন, ‘এটা গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন। এ নির্বাচন গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ।’

আরও পড়ুন

নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে তাদের যা কিছু জানা প্রয়োজন তা জেনে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

মুহাম্মদ ইউনূস অভিযোগ করে বলেন, বিপুল সংখ্যক তরুণ ও নারী  ভোট দেওয়ার উপযুক্ত হলেও গত ১৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

বৈঠকে আরও ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad