আগামীর সংসদে সন্ত্রাসীদের জায়গা হবে না: সালাহউদ্দিন

আগামীর সংসদে সন্ত্রাসীদের জায়গা হবে না: সালাহউদ্দিন
মঙ্গলবার চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আগামীর সংসদে সন্ত্রাসীদের জায়গা হবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই, যে সংসদে নৃত্যগীত নয়, মানুষের উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে।’

মঙ্গলবার কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামীর সংসদে আইন প্রণয়ন করা হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এমন একটা সংসদ চাই- যেখানে আর প্রশংসার স্তুতিবাক্য প্রচলন হবে না। সংসদ সদস্যরা মানুষের জন্য কথা বলবেন, সেই সংসদে বিরোধিতাও থাকবে। এমন সংসদ করে আমরা পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চাই।’

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন পথে যাবে, তা নির্ধারণের নির্বাচন। এটি হবে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। এই নির্বাচন জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত হবে এবং গণতন্ত্রকে একটি শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad