অর্ধশতাধিক পরিবারকে তারেক রহমানের সহায়তা

অর্ধশতাধিক পরিবারকে তারেক রহমানের সহায়তা
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় চিকিৎসা সহায়তা অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)–এর কনভেনশন হলে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবার এবং দুস্থ–অসহায় ও নির্যাতিত পরিবারের মাঝে এই চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’র আয়োজনে মানবিক এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। এতে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম।

‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনির যৌথ পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট চিকিৎসক ডা. মনোয়ার কাদির বিটু, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ। এ ছাড়া বিএনপির স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর