অভিনেত্রী প্রসূন আজাদের বাবা নিখোঁজ

অভিনেত্রী প্রসূন আজাদের বাবা নিখোঁজ
বাবার সঙ্গে প্রসূন আজাদ। ছবি: ফেসবুক থেকে সংগ্রহীত
Advertisement
Advertisement

লাক্স-তারকা ও অভিনেত্রী প্রসূন আজাদের বাবা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৪টা থেকে নিখোঁজ রয়েছেন। শনিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান প্রসূন। তিনি লেখেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায়, হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তিনি মুঠোফোনও সঙ্গে নেননি।’

আজাদ হোসেন ঢাকার মালিবাগে থাকেন। প্রতিদিন তিনি প্রসূনের সন্তানদের সঙ্গে কয়েকবার ভিডিও কলে কথা বলতেন। হঠাৎ করে কোনো যোগাযোগ না থাকায় পরিবার গভীর উদ্বেগে রয়েছে। প্রসূনের মা শাহানা বেগমও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তিনিও এই ঘটনার পর থেকে চরম উৎকণ্ঠায় আছেন।

প্রসূন জানান, বাসা থেকে বের হওয়ার সময় তার বাবা লুঙ্গি পরেছিলেন এবং সম্ভবত নিচে চা খেতে গিয়েছিলেন। এমনটা প্রায়ই করতেন। তবে এবার ফিরে আসেননি। আজাদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে, সম্প্রতি স্ট্রোকও করেছিলেন। এজন্য তার চলাফেরা ও জীবনযাত্রায় বেশ পরিবর্তন আনা হয়েছিল।

পরিবারের সদস্যদের ধারণা ছিল, তিনি ফিরে আসবেন। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও কোনো সন্ধান না পাওয়ায় তারা থানায় সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসূন বলেন, তার বাবার সঙ্গে কারও কোনো বিরোধ নেই। তিনি একজন প্রাণখোলা ও পরোপকারী মানুষ। কোরবানির ঈদেও তিনি একজন অসহায় মানুষকে ঘর বানিয়ে দিয়েছেন।

পরিবার ও স্বজনেরা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন, কেউ যদি আজাদ হোসেন সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad