অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৯

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৯
Advertisement
Advertisement

রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গুলশান, ক্যান্টনমেন্ট, ডেমরা, মোহাম্মদপুর, পল্লবী, খিলগাঁও, হাজারীবাগ, আদাবর, বংশাল, যাত্রাবাড়ী, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর থানা পুলিশের পৃথক অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে মো. রোমান আলী ও মো. শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয়। ক্যান্টনমেন্ট থানা এলাকায় গ্রেপ্তার হন মো. আনোয়ার, মো. রিফাত ও মো. রাকিবুল হাসান রনি।

ডেমরা থানা এলাকায় সুমনকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তার করে বেবী, মো. শামীম ব্যাপারী ও মো. জাহিদকে।

পল্লবী থানা এলাকায় গ্রেপ্তার হন মো. শহীদ, মো. রাজু ও মো. দ্বীন ইসলাম। খিলগাঁও থানা পুলিশ মো. তুহিন ও মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

হাজারীবাগ থানা এলাকায় গ্রেপ্তার হন মো. হৃদয় ওরফে ঢাকাইয়া হৃদয়, মো. আল আমিন ও আবির হাসান। আদাবর থানা এলাকায় রিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

বংশাল থানা পুলিশ গ্রেপ্তার করে মো. সাহিল আহম্মেদ ইফতি, মো. রাজ আহম্মেদ ও মো. আশফি রহমান সামিরকে। যাত্রাবাড়ী থানা এলাকায় গ্রেপ্তার হন ইয়াসিন ওরফে হাসান, মো. আল আমিন, মো. সোহান, মুন্না ও আসিফ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় মো. আরিয়ান আহম্মেদ জিসান ও আফিয়াকে গ্রেপ্তার করা হয়। শেরেবাংলা নগর থানা পুলিশ মো. বাপ্পীকে গ্রেপ্তার করে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad