অপারেশন ডেভিল হান্ট: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩

অপারেশন ডেভিল হান্ট: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার ডিএমপির বিভিন্ন থানা-পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। আসামিদের মধ্যে সূত্রাপুর থানা দুইজন, খিলগাঁও থানা তিনজন, হাজারীবাগ থানা একজন, বাড্ডা থানা দুইজন, শিল্পাঞ্চল থানা একজন, শেরেবাংলা নগর থানা একজন, শাহবাগ থানা একজন ও উত্তরা পশ্চিম থানা দুইজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. জাকির হোসেন, মো. ইকবাল, রিসাদ আরিফ সজীব, মো. জীবন, মো. শিপন, সালাম হোসেন বাবু ওরফে বরিশাল বাবু, মো. আবরার, রাকিব, মো. সজিব ইসলাম, শাহাদাত হোসেন, মো. আফজাল হোসেন, মো. রাজিব এবং মো. শাহীন।

গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর