বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল নিয়ে ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্য নিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘অতিরিক্ত বিলের বিষয়ে কোনো নাগরিকের অভিযোগ থাকলে প্রথমে নিকটস্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো উচিত। অভিযোগ জমা দিতে গিয়ে কর্তৃপক্ষ তা গ্রহণ না করলে কিংবা প্রতিকার না পাওয়া গেলে সেই বিষয়টিও সুনির্দিষ্টভাবে জানাতে হবে,’ বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আগেও বিদ্যুতের বিল নিয়ে নানা ধরনের অভিযোগ এসেছে পরে সেগুলো যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তিনি বিদ্যুৎ বিল নিয়ে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সঙ্গে কথা বলেছেন। বিদ্যুৎ ও জ্বালনি মন্ত্রণায়লয় ভোক্তাদের অতিরিক্ত বিলের অভিযোগ গুরুত্বের দেখছে বলে জানানি তিনি।
‘অভিযোগ করতে গিয়ে কেউ ব্যর্থ হলে অথবা কর্তৃপক্ষ অভিযোগ আমলে না নিলে সেটিও আমাদের জানাতে পারেন। নাগরিকদের অভিযোগের যথাযথ প্রতিকার নিশ্চিত করতে জ্বালানি মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করতে চায়,’ বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


