প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এখন থেকে এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বও দেখভাল করবেন। সম্প্রতি এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক বিবৃতিতে জাহেদ উর রহমান বলেন, এই দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।


