সেই ভারতীয় নাগরিককে আখ চুরির অপরাধে পুলিশে দিল বিজিবি

সেই ভারতীয় নাগরিককে আখ চুরির অপরাধে পুলিশে দিল বিজিবি
ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)।

রোববার বিকালে জেলার সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পুলিশে দেওয়া হয়।

জানা গেছে, আটক দীপঙ্কর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে।

পুলিশ ও বিজিবি জানায়, দীপঙ্কর গোপ নামে ওই ভারতীয় নাগরিক গতকাল শনিবার সকালে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের ভূখণ্ডে আখ চুরি করার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলেন। তারা তাকে আটক করে রাখেন। এ সময় স্থানীয়রা তাকে ফেরত দেওয়ার বিনিময়ে গত বুধবার সকালে ওই সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দেওয়ার দাবি তোলেন।

এদিকে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকও হয়। তবে সমাধান না হওয়ায় স্থানীয়রা ওই ভারতীয় নাগরিককে বিজিবির হাতে তুলে দেন। রোববার বিকালে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ পতকা বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আটক ব্যক্তিকে পুলিশের হেফাজতে দিয়েছি। বাংলাদেশি যে বৃদ্ধকে ভারতে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাকে দেশটির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।’

আরও পড়ুন>>>

বিএসএফের হাতে বাংলাদেশি, ভারতীয় নাগরিককে ধরে আনল স্থানীয়রা

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর