সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন। তারা সম্পর্কে মা-মেয়ে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সুমাগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। সেঁজুতি পরিবহনের ওই বাসটিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১১ কর্মকর্তা ছিলেন, যারা পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরের বেড়াতে যাচ্ছিলেন।

বাসটি ভোরে শান্তিগঞ্জের ইনাতনগর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলেই মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকার (১০) মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। বাসটি খাদে উল্টে থাকা অবস্থায় পানিতে আংশিক ডুবে ছিল, ফলে মরদেহ উদ্ধার করতে কিছুটা সময় লাগে। তাদের সঙ্গে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানার একটি দল উদ্ধারকাজে যোগ দেন।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বাসটি খাদে উল্টে পড়েছিল। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর