সিলেট বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

সিলেট বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার গত বছরের তুলনায় কমেছে। এই বোর্ডে এ বছর পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬জন।

গেল বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। তবে পাসের হার কমলেও এবার বেড়েছে জিপিএ-৫। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪জন।

সোমবার সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াসমিন।

এ বছর  সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মধ্যে পাস করেছে ৫১ হাজার ৯৫৭জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৮৮৯জন ছেলে ও ৩২ হাজার ৬৮জন  মেয়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর