সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে দুদকে তলব

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে দুদকে তলব
সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে তাকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ হাজির হতে অনুরোধ করা হয়েছে।

রোববার দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন দাখিলের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

নোটিশে নির্ধারিত সময়ে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ-সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য দেওয়ার জন্য সাবেক এই সেনাপ্রধানকে অনুরোধ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর