শৈলকুপায় রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

শৈলকুপায় রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঝিনাইদহের শৈলকুপায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন(৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের মামুন শেখের স্ত্রী। তার ৩টি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানাগেছে, আছিয়া খাতুন সন্ধ্যায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে গেলে ওই গৃহবধূকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর