শেখ হাসিনার ফাঁসির আদেশে টিএসসিতে উল্লাস

শেখ হাসিনার ফাঁসির আদেশে টিএসসিতে উল্লাস
শেখ হাসিনার ফাঁসির আদেশে উৎসবে মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আদালতের রায়ে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়ার পর উল্লাস ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায়। এসময় অনেকে শুরু করেন মিষ্টি বিতরণ।

টিএসসিতে  ‘এই মুহূর্তে খবর এল-হাসিনার ফাঁসি হলো’, ‘হাসিনার সময় শেষ-মিষ্টি খাবে বাংলাদেশ’ সহ আরও নানা ধরনের স্লোগান দেওয়া হয়। সেখান থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির আদেশ ঘোষণার পর থেকে উল্লাস করতে থাকেন বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‌্যালি। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

এর আগে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়ার প্রথম রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় টিএসসির বড় পর্দায়।

সরাসরি সম্প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যেগে টিএসসির পায়রা চত্বরে বসানো হয় বড় পর্দা, আর সামনে সাজানো হয় বেশ কয়েক সারি চেয়ার। সকাল থেকেই বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ সেখানে উপস্থিত হয়ে রায়প্রক্রিয়া দেখার অপেক্ষা করেন।

ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম রোববার নিজস্ব ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে এই সরাসরি সম্প্রচারের আয়োজনের ঘোষণা দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর