রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্প। ছবি: ইউএনএইচসিআরের সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক ঘটনায় এক যুবক ও তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে ক্যাম্প-৮ ওয়েস্টের কবরস্থান থেকে মো. জুবাইর (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। একই দিন বিকালে ক্যাম্প-২০ এক্সটেনশনের বি-৪ ব্লকে লেকের পানিতে পড়ে সুফাইরা বিবি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়।

জুবাইরের বাবার নাম জব্বর মুল্লুক। তার পরিবার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকে। প্রায় তিন বছর আগে পড়াশোনার জন্য ভাসানচর থেকে কুতুপালং ক্যাম্পে আসেন জুবাইর। গত ২৩ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।

উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি রশিদ উল্লাহ বলেন, ‘শুক্রবার সকালে ক্যাম্প-৮ ওয়েস্টের একটি কবরস্থান থেকে বাসিন্দারা জুবাইরের মরদেহ উদ্ধার করে শনাক্ত করেন।’

আরও পড়ুন

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অন্যদিকে সুফাইরা ওই এলাকার মোহাম্মদ আইয়ুবের মেয়ে। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সে পাশের লেকে পড়ে যায়। স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন এ তথ্য জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর