মোশাররফ করিম কী স্ট্যান্ড–আপ কমেডিয়ান?

মোশাররফ করিম কী স্ট্যান্ড–আপ কমেডিয়ান?
'ডিমলাইট'-এর দৃশ্যে মোশাররফ করিম
Advertisement
Advertisement

প্রথমবারের মত স্ট্যান্ড-আপ কমেডিয়ান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। শরাফ আহমেদ জীবনের পরিচালনায় চরকি অরিজিনাল ‘ডিমলাইট’-এ তাকে এমন চরিত্রে দেখা যাবে। ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছে ছবিয়াল।

‘ডিমলাইট’-এ কমেডিকে আশ্রয় করে একজন পুরুষ চরিত্রের মিডলাইফ ক্রাইসিসের মতো সমস্যা দেখানোর চেষ্টা আছে বলে জানান নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি বলেন, ’প্রচুর আলো এবং ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যায় না। কিছু দেখতে চাইলে পরিমিত আলো প্রয়োজন। আমাদের জীবনে নানা সমস্যা আছে, সেগুলোর কিছু দেখা যায় কিছু দেখা যায় না। সেই না দেখতে পাওয়া সমস্যাগুলো সহজভাবে দর্শকদের দেখাতে প্রয়োজন আমাদের ফিল্মে।’

গল্পটিকে মোশাররফ করিম দেখছেন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। তার মতে, জীবনে নানা কিছুর আবরণ পড়ে। নিত্য নৈমিত্তিক আবরণ থেকে শুরু করে চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের বেতনের আবরণ। সেই আবরণে ঢাকা পরে সম্পর্ক। সেখানে থাকে না ফুল বা ফুলের ঘ্রাণ। তিনি বলেন, ’এসব আবরণ ধীরে ধীরে ভালোবাসাকে ঢেকে ফেলে, প্রেমটাকে আর খুঁজে পাওয়া যায় না। আবার কিছুর ধাক্কার প্রয়োজন হয় এবং বোঝা যায় যে প্রাণভোমরাটা কোথায়। জীবনের মোরাল জিনিসটা খুব শান্ত, ঠান্ডা মেজাজি।’

চরকির মিনিস্ট্রি অফ লাভ প্রজেক্টের ষষ্ঠ ফিল্ম এটি। গল্প, সংলাপ চিত্রনাট্য করেছেন নাহিদ হাসনাত। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন ‘ডিমলাইট’-এ। আরও আছেন তানজিকা আমিন, পারসা ইভানা।

এর আগে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অফ মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’ এবং ‘৩৬–২৪–৩৬’ মুক্তি পেয়েছে ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর