মৃতদেহের গোসলখানা নির্মাণ নিয়ে পল্লবীতে সংঘর্ষ, গুলিবর্ষণ

মৃতদেহের গোসলখানা নির্মাণ নিয়ে পল্লবীতে সংঘর্ষ, গুলিবর্ষণ
মৃতদেহের গোসলখানা নির্মাণ নিয়ে পল্লবীতে সংঘর্ষ, গুলিবর্ষণ। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

রাজধানীর পল্লবীর সেকশন-১১ বিহারী ক্যাম্প এলাকায় মৃতদেহের গোসলখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

শনিবার বিকাল ৪টার দিকে পল্লবী থানার তালাব ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তালাব ক্যাম্পে মৃতদেহের গোসলখানা নির্মাণসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় মুস্তাকের ছেলে সুমন ও জামায়াতকর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি পক্ষের সঙ্গে ছাত্রদলের আহ্বায়ক সোহেল ও বিহারী সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের অপর পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তথ্যে জানা গেছে। পাশাপাশি ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

আরও পড়ুন

ঘটনার পর সেকশন-১১ বিহারী ক্যাম্প ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় সতর্ক অবস্থান নেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। সংঘর্ষের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে পল্লবী থানার এক কর্মকর্তা টাইমস অব বাংলাদেশকে জানান, ঘটনার পর পরই এক বিহারি নেতাকে আটক করেছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর