বাসে আগুন দিয়ে পালাতে গিয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বাসে আগুন দিয়ে পালাতে গিয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
অগ্নিকাণ্ডের শিকার বাস।
Advertisement
Advertisement

ঢাকায় বাসে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এসময় একজন পালিয়ে গেলেও গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শাহ আলী থানার বেরিবাধ মেইন রোডে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ‘কিরণমালা’ পরিবহনের একটি ফাঁকা বাসে আগুন দিয়ে ভিডিও ধারণ করছিল কয়েক যুবক।

বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তাদের ধাওয়া দিয়ে একজনকে হাতেনাতে আটক করে। এ সময় আরেকজন নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌঁড়ে পালিয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেওয়া দুষ্কৃতকারী পানিতে ডুবে যায়। উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আগুনে পুড়ে যাওয়া বাস।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়।

ডিএমপি জানিয়েছে, পানিতে পড়ে নিহতের নাম সাইয়াফ (১৮)। গ্রেপ্তারকৃতের নাম রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮)। পালিয়ে যাওয়া আরেকজনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর