বাসাবোয় ঝুট-তুলার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

বাসাবোয় ঝুট-তুলার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে
আগুনের ঘটনায় কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার খিলগাঁওয়ের বাসাবো এলাকায় ঝুট ও তুলার টিনশেড গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার বেলা ১১টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ৪ মিনিটে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের ঘটনায় কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। ছবি: টাইমস

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর