বান্দরবানের রুমায় অগ্নিকাণ্ড

বান্দরবানের রুমায় অগ্নিকাণ্ড
Advertisement
Advertisement

বান্দরবানের রুমা উপজেলা সদরে এক অগ্নিকাণ্ডে ৪টি দোকান এবং আশপাশের কয়েকটি ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার ১১ জুন রাতে সাড়ে ১০টার দিকে থানা পাড়া রাস্তার মোড়ে এই অগ্নিকাণ্ড হয়।

রুমা ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে রুমা ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন আয়ত্বে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস কোন মন্তব্য করেনি।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে মেম্রাচিং মারমা, সাইফুল ইসলাম, চসিং রাখাইন ও চি শৈ প্রু মারমার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর