প্যারোলে মায়ের অন্তিম বিদায়ে সাংবাদিক ফারজানা রূপা

প্যারোলে মায়ের অন্তিম বিদায়ে সাংবাদিক ফারজানা রূপা
একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রূপা ও তার মা হোসনে আরা বেগম। ছবি: রূপার ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া
Advertisement
Advertisement

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের অন্তিম  বিদায়ে অংশ নিলেন সাংবাদিক ফারজানা রূপা; সংগে ছিলেন প্যারোলে মুক্ত স্বামী, সাংবাদিক শাকিল আহমেদ।

একাত্তর টিভির এই সাংবাদিক দম্পতি দুজনেই জুলাই হত্যা মামলার হাজতি;  প্যারোলে তারা কড়া পুলিশ প্রহরায় চার ঘণ্টার জন্য মুক্তি পেয়েছিলেন।

বুধবার রাত ৯টার দিকে তারা ময়মনসিংহ সদর উপজেলার ধারিয়াকান্দা গ্রামে পৌঁছালে সেখানে পরিবেশ আবেগঘন হয়ে ওঠে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে মারা যান রূপার মা হোসনে আরা বেগম। বুধবার বাদ আছর জানাজা শেষে রাত সাড়ে ৯টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় হত্যা মামলায় গ্রেপ্তার এই সাংবাদিক দম্পতিকে জানাজায় অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের এসআই মো. আলাউদ্দিন।

একাত্তর টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ বর্তমানে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী রূপা, যিনি একই টিভির সাবেক প্রিন্সিপাল করেসপনডেন্ট, রয়েছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে।

রূপার ভাগ্নে নবনীল সরকার জানান, তারা রাতে গ্রামে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

জুলাই অভ্যুত্থানের পর ২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সাংবাদিক দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর