পদ্মা ব্যাংকের ঋণখেলাপি ফারুক হোসেন গ্রেপ্তার

পদ্মা ব্যাংকের ঋণখেলাপি ফারুক হোসেন গ্রেপ্তার
পদ্মা ব্যাংকের ঋণখেলাপি ব্যবসায়ী মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পদ্মা ব্যাংকের মিরপুর শাখার ঋণখেলাপি ব্যবসায়ী মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকার গুলশান থানা পুলিশ।

ব্যাংকের মিরপুর শাখার সহযোগিতায় গত বৃহস্পতিবার বনানী এলাকা থেকে সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পদ্মা ব্যাংক।

পদ্মা ব্যাংকের করা মামলার প্রেক্ষিতে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ দুই নম্বর কোর্ট গত ১৫ নভেম্বর মো.ফারুক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তার হওয়া মো. ফারুক হোসেন রাজধানীর বনানীর ফটো টাচ ডিজিটাল কালার ল্যাব অ্যান্ড স্টুডিওর স্বত্বাধিকারী।

ব্যাংক জানায়, সুদে–মূলে পদ্মা ব্যাংকের কাছে তার মোট বকেয়া পাওনার পরিমাণ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর