মাদক ও নারীঘটিত কোন্দলে খুলনায় এনসিপি নেতাকে গুলি: পুলিশ

মাদক ও নারীঘটিত কোন্দলে খুলনায় এনসিপি নেতাকে গুলি: পুলিশ
মোতালেব শিকদার। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পেছনে মাদক সেবন, নারীঘটিত সমস্যা এবং সংগঠনের আন্তঃকোন্দলের কথা জানিয়েছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, ‘মাদক সেবন, নারী ঘটিত বিষয় ও সাংগঠনিক কোন্দলের কারণে হামলার শিকার হয়েছেন মোতালেব। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে তার ওপর হামলার ঘটনা ঘটেনি।’

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুরে সোনাডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ হন খুলনার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির আহ্বায়ক মোতালেব শিকদার। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হন এনসিপির সদস্য ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

একই মাসে আরেক এনসিপি নেতা হামলার শিকার হলে বিষয়টি বেশ আলোচনার জন্ম দেয়। প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad