পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে নকল ও বিদেশি সিগারেট জব্দ

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে নকল ও বিদেশি সিগারেট জব্দ
পটুয়াখালীতে কোস্ট গার্ডের যৌথ অভিযানে জব্দ করা নকল ও বিদেশি সিগারেটের চালান। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

পটুয়াখালীতে যৌথ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মজুত করা বিপুল পরিমাণ নকল ও বিদেশি সিগারেটসহ অন্যান্য পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড।

রোববার সকালে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পটুয়াখালী কোস্ট গার্ড স্টেশন শনিবার রাত ২টায় পটুয়াখালী সদর থানার সবুজবাগ সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকার তিনটি সন্দেহজনক গোডাউনে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে রাখা প্রায় ১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা মূল্যের ১৮ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট, ২ হাজার ৮২০ শলাকা বিদেশি সিগারেট, ৭৪ প্যাকেট রোলিং পেপার এবং ৬০ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর