নওগাঁ বিশ্ববিদ্যালয়কে ৯৭ একর জমি অধিগ্রহণের অনুমোদন

নওগাঁ বিশ্ববিদ্যালয়কে ৯৭ একর জমি অধিগ্রহণের অনুমোদন
নওগাঁ বিশ্ববিদ্যালয়। ছবি: ভিডিও থেকে নেয়া
Advertisement
Advertisement

ক্যাম্পাস স্থাপনের জন্য নওগাঁ সদর উপজেলার শালুকা, চকরামপুর ও পাথুরিয়া মৌজায় ৯৬ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণের অনুমোদন পেয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সোমবার বিকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাছানাত আলী বলেন, ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য সদর উপজেলার নওগাঁ পৌর শহরসংলগ্ন কয়েকটি মৌজায় জমি অধিগ্রহণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া শেষে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত এলাকায় জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে।’

এর আগে, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি নওগাঁয় বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন দেয় তৎকালীন মন্ত্রিসভা। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সংসদে ‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ নামক বিল পাস হয়।

চলতি বছরের ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ থেকে পরিবর্তন করে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ করে অন্তর্বর্তী সরকার।

তবে বিল পাসের দুই বছর পরও এখনো শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কাজ চালু করার অনুমোদন দেয়নি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইইজিসি)। প্রতিষ্ঠার পর থেকে শহরের নওগাঁ মডেল টাউন এলাকার একটি ভবন ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad