নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নওগাঁর আত্রাইয়ে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাথী (২২) বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই গ্রামের প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, শনিবার রাতে নিত্যদিনের মতো খাবার শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান সাথী। সকালে সাথীর শাশুড়ি গৃহস্থালির কাজে পানি আনতে বাইরে যাওয়ার সময় সাথীকে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে সন্দেহ তৈরি হয়। পরে শাশুড়ির চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সাথীর মরদেহ ঝুলতে দেখেন।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো কলহের জের ধরে গৃহবধূ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর