ঢাবিতে অনলাইন ক্লাস শুরু রোববার

ঢাবিতে অনলাইন ক্লাস শুরু রোববার
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পর্যায়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাবির জনসংযোগ দপ্তরের উপ পরিচালক ফররুখ মাহমুদ।

সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালকরা প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস শুরু করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া, ভূমিকম্প ও আফটার শকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কারের জন্য প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

দেশজুড়ে একের পর এক ভূমিকম্পের আতঙ্কে গত ২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। সেই সঙ্গে বিভিন্ন হলে ফাটল দেখা দেওয়ায় পরিদর্শন ও সংস্কারের জন্য ২৩ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর