ডেঙ্গু: একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৭

ডেঙ্গু: একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৭
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭৭ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ডেঙ্গুতে নতুন করে ৫৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটিতে তিনজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে দুইজন ছাড়াও ঢাকা উত্তর সিটি ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন।

অন্যদিকে, গত একই সময়ে ঢাকা উত্তর সিটিতে ১২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া, এ সময়ে ঢাকা বিভাগে ৯২ জন, ঢাকা দক্ষিণ সিটি ও চট্টগ্রাম বিভাগে ৮৬ করে মোট ১৭২, বরিশাল বিভাগে ৬৯, খুলনা বিভাগে ৪১, ময়মনসিংহ বিভাগে ৩৭, রাজশাহী বিভাগে ২৫, সিলেট বিভাগে চার এবং রংপুর বিভাগে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৭২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে ঢাকা উত্তর সিটিতে ৬১ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৭, চট্টগ্রাম বিভাগে ৩০, ময়মনসিংহ বিভাগে ২২, রাজশাহী বিভাগে ১৭, খুলনা বিভাগে ১২, ঢাকা বিভাগে নয় এবং সিলেট বিভাগে দুইজন মারা গেছেন।

এদিকে, চলতি বছরের প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ রোগটিতে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২০ হাজার ৪৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে কম ডেঙ্গু রোগী সিলেট বিভাগে ৩৬৪ জন শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad