ঝিনাইদহে ডোবা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার

ঝিনাইদহে ডোবা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার
নিহত ওমর আলী | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি ডোবা থেকে এক আলমসাধু চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের ফার্ম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম ওমর আলী শেখ (৪০)। তিনি একই উপজেলার হাটবেলাট গ্রামের ছাত্তার শেখের ছেলে।

নিহতের পরিচিত এক সহকর্মী জানান, তারা একসময় শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি ওমর আলী আলমসাধু চালানো শুরু করেন এবং বারোবাজারের মাছের আড়ৎ থেকে ভাড়া ধরে বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন।

আরও পড়ুন

বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে আলমসাধু নিয়ে বের হওয়ার পর শুক্রবার সকাল থেকে তাকে ফোনে আর পাওয়া যাচ্ছিল না।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, ‘মরদেহের গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।’

পুলিশের ধারণা, আলমসাধু ছিনতাই করার উদ্দেশে গলা কেটে ও শ্বাসরোধ করে ওমর আলীকে হত্যা করা হয়েছে। আলমসাধুর সন্ধান এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর