চাকরির আশায় ঢাকায় এসে অপহৃত যুবক, মুক্তিপণ দাবি ১০ লাখ

চাকরির আশায় ঢাকায় এসে অপহৃত যুবক, মুক্তিপণ দাবি ১০ লাখ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকায় চাকরি করতে এসে রিফাত সরদার (৩২) নামে এক যুবক অপহৃত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেছেন তার স্ত্রী স্বপ্না ইসলাম।

অপহরণের পর একটি ভারতীয় নম্বর থেকে স্বপ্নার ফোনে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে রিফাতের বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠাতে বলা হয়। স্বজনদের কাছ থেকে ধার করে ওই টাকা পাঠান স্বপ্না।

রিফাতের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামে। চাকরির খবর পেয়ে শুক্রবার তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুন

স্বপ্না বলেন, ‘আমরা সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজেছি। পরে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করে ৫০ হাজার টাকা বিকাশে পাঠিয়েছি।’

এ ঘটনায় স্বপ্না মিরপুর থানায় অভিযোগ দিয়েছেন।

মিরপুর থানা পুলিশ জানায়, রিফাতের অপহরণের অভিযোগ তদন্ত করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর