চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ৪

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ৪
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারের ঈদগাঁওয়ে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার ভোররাতে কর্ণফুলী কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা মনজুর আলমের সন্তান মিমতা ও মোর্শেদ। নিহত অপর দুজন হলেন মিমতা ও মোর্শেদের ফুফা ফেরদৌস আলম ফিরোজ এবং গাড়িচালক মুন্না।

ফেরদৌস আলম ফিরোজ কক্সবাজারের ঈদগাঁওয়ের আরাফাত শপিং কমপ্লেক্সের নুরজাহান মেডিকোর স্বত্বাধিকারী। তার বাড়ি পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকায়।

আরও পড়ুন

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঈদগাঁও থানার সাবেক এএসআই মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম নগরের আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। ক্রসিং মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত হন সাতজন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর