গাজীপুরে টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুরে টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের দৈনিক টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ‘টাইমস অব বাংলাদেশ’-এর উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান।

গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাইমস -এর ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হোসেন, হেড অব মার্কেটিং মো. জসিম উদ্দিন লিওন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের কর্মকর্তা রনি ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন সদর জোনের সহকারী পুলিশ কমিশনার সোয়েব মোহাম্মদ, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ওয়ানের গাজীপুর প্রতিনিধি ইকবাল আহম্মেদ সরকার, আনন্দ টিভির সাংবাদিক খোরশেদ আলম এবং নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলার গাজীপুর প্রতিনিধি আবিদ হোসেন বুলবুল, চ্যানেল টোয়েন্টিফোরের গাজীপুর প্রতিনিধি রফিকুল ইসলাম খান এবং গোলাম রসুল দিনার।

গাজীপুর প্রতিনিধি দীল আফরোজার আয়োজনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর