খাগড়াছড়িতে দুই পক্ষের বন্দুকযুদ্ধে নিহত ৩

খাগড়াছড়িতে দুই পক্ষের বন্দুকযুদ্ধে নিহত ৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। সোমবার দুপুরে পানছড়ি উপজেলার চেঙ্গি ইউনিয়নের মধু মঙ্গল পাড়ায় এই ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে এবং এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এ বিষয়ে ঘটনার সঙ্গে জড়িত কোনো পক্ষের কাছ থেকেই এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর