ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিয়ে ইফাদের সম্মেলন

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিয়ে ইফাদের সম্মেলন
উদ্যোক্তা সম্মেলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন করতে সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-এর যৌথ অর্থায়নে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) বাস্তবায়িত হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে থাকা চারটি সংস্থা- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (লীড এজেন্সি), কৃষি বিপণন অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন দেশের দক্ষিণাঞ্চলের ১১ জেলার ৩০ উপজেলার ২৫০টি ইউনিয়নে মোট দুই লাখ ৫০ হাজার উপকারভোগীর জন্য কাজ করছে।

প্রকল্পের বিপণন অংশ বাজার সংযোগ বৃদ্ধি, উচ্চমূল্য ফসলের সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বাড়ানো এবং নারী ও যুবকদের আয়বর্ধন ও উদ্যোক্তা তৈরির কাজে নিয়োজিত।

আটটি বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ পর্যায়ের তরুণ ও নারীদের বাছাই করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নার্সারি উন্নয়ন ও কৃষিযন্ত্র সেবা বিষয়ে পাঁচ দিনব্যাপী হাতেকলমে প্রশিক্ষণ দিচ্ছে। শুধু তাই নয়, উদ্যোক্তাদের পণ্য বিক্রির সুবিধার্থে এসব কোম্পানি নিজস্ব আউটলেটের মাধ্যমে বাজারজাতকরণেও সহায়তা করছে।

সম্মেলনে অংশ নেওয়া স্টল পরিদর্শন করছেন কর্মকর্তারা। ছবি: টাইমস

গত জুন পর্যন্ত এ প্রকল্পের মাধ্যমে ৪৪০টি ব্যাচে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং এক হাজার ৬৩৩ জন উদ্যোক্তাকে কৃষি উপকরণ ও পরিবহন সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সেচ ভবন অডিটোরিয়ামে জাতীয় উদ্যোক্তা সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আটজন উদ্যোক্তা আকর্ষণীয় স্টলে তাদের পণ্য প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, ইফাদের শীর্ষ কর্মকর্তা ভ্যালেন্টাইন আচাঞ্চো, গেইন বাংলাদেশের রুবাবা খন্দকার, কৃষি ও খাদ্য সংস্থার কর্মকর্তা শান্তানু এবে।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ আবদুল্লাহ ইউসুফ আকন্দ।

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad