ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি
বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি শটে গোল করতে ব্যর্থ হওয়ার পর লিওনেল মেসি। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

সুযোগ এসেছিল ম্যাচের শুরুতেই, কিন্তু পেনাল্টি মিস করে বসেন লিওনেল মেসি। তবে সেই হতাশা কাটিয়ে প্রথমার্ধে করলেন চমৎকার এক গোল। আর তাতে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টিনা অধিনায়ক।

সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে দারুণ এক ফিনিশিংয়ে গোল করে বিশ্বকাপে নিজের মোট ১৭তম গোলের রেকর্ড গড়েন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। এর মাধ্যমে তিনি পুরুষদের বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার শীর্ষে উঠে এলেন, যা ফুটবল ইতিহাসের এক অনন্য ও ঐতিহাসিক মাইলফলক।

ম্যাচের ৩৮তম মিনিটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন মেসি। আগামী দুই দিন পরেই তার ৩৯তম জন্মদিন। একদিকে জন্মদিনের আবহ, অন্যদিকে দেশের মাটিতে বাবার অসুস্থতার চরম উদ্বেগ–সবকিছুর মাঝেই মাঠে নেমে এই কীর্তি গড়লেন আর্জেন্টাইন জাদুকর। এই গোলের মাধ্যমে টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য রেকর্ডও গড়লেন লিওনেল মেসি।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই ম্যাচে তিনি স্পর্শ করেছিলেন সাবেক জার্মান স্ট্রাইকার ক্লোসার ১৬ গোলের রেকর্ড। আর সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জালের দেখা পেয়ে এককভাবে চূড়ায় উঠলেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী এই মহানায়ক (১৭ গোল)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর