কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুড়িগ্রাম সদরের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে ভোকেশনাল মোড় সংলগ্ন অর্ণব ছাত্রাবাসের একটি রুম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম মৃত্যুঞ্জয় রায় (২১)। তিনি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের পুরকৌশল বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্র ছিলেন। তার বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জ থানায়।

পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

আরও পড়ুন

অর্ণব ছাত্রাবাসের মালিক আবু সাঈদ বলেন, ‘পলিটেকনিকে  ছুটি থাকায় অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে গেছেন। ছাত্রাবাসে মাত্র চার-পাঁচজন ছিল, তাদের মধ্যে ছিলেন মৃত্যুঞ্জয়।’

তিনি জানান, এদিন বিকালে ছাত্রাবাসের এক শিক্ষার্থী এসে তাকে জানায়, মৃত্যুঞ্জয় নিজের কক্ষে গলায় ফাঁস দিয়েছেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং পরিবারকে ঘটনাটি জানায়।

কুড়িগ্রাম সদর থানার সহকারী উপপরিদর্শক মোস্তফা জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর