একীভূত হলো সিটিটিসি-এটিইউ

একীভূত হলো সিটিটিসি-এটিইউ
Advertisement
Advertisement

বাংলাদেশে পুলিশের বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে।

ইউনিট দুটির পরিবর্তে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ (এসএসইউ) নামে নতুন কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা টাইমসকে জানিয়েছেন, গত জুন মাসে ইউনিট দুটির নাম পরিবর্তনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

সেখানে বলা হয়, সময়ের প্রয়োজনে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে আরও বিস্তৃত ও শক্তিশালী সাংগঠনিক পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। মন্ত্রণালয় প্রস্তাবে সায় দিয়েছে।

আরও পড়ুন

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নিরাপত্তা হুমকির পরিবর্তিত ধরন মোকাবিলা এবং উগ্রবাদ ও আন্তদেশীয় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে দুটি ইউনিট পুনর্গঠন করা হচ্ছে। তারা উগ্রবাদী মতবাদ প্রচার বা প্রশিক্ষণের নামে কোনো কার্যক্রম চললে তা দমনে কাজ করবে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক এএইচএম শাহাদাত হোসেন জানিয়েছেন, ইউনিটগুলোর কার্যকারিতা বৃদ্ধি করাই এই পরিবর্তনের মূল লক্ষ্য।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন সিটিটিসি ইউনিটকে একই প্রক্রিয়ায় ‘এসএসইউ-ডিএমপি’ হিসেবে পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর