আবারও জাপানি অ্যানিমে সিরিজ স্টার সিনেপ্লেক্সে

আবারও জাপানি অ্যানিমে সিরিজ স্টার সিনেপ্লেক্সে
Advertisement
Advertisement

‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’-এর রেকর্ডভাঙা সাফল্যের পর আবারও জাপানি অ্যানিমে নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। তাতসুকি ফুজিমোটোর জনপ্রিয় মাঙ্গা অবলম্বনে নির্মিত ‘চেইনসো ম্যান: দ্য মুভি—রেজ আর্ক’। এই ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন ছবিটি পরিচালনা করেছেন তাতসুয়া ইয়োশিহারা, যিনি সিরিজটির প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর ছিলেন।

‘চেইনসো ম্যান—রেজ আর্ক’ জাপানে মুক্তি পেয়েছে ১৯ সেপ্টেম্বর। আর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও একযোগে মুক্তি পাচ্ছে ২৪ অক্টোবর। মুক্তির পর থেকে টানা চতুর্থ সপ্তাহ জাপানের বক্স অফিসে শীর্ষস্থান ধরে রেখেছে ছবিটি, প্রথম সপ্তাহেই আয় করেছে প্রায় এক বিলিয়ন ডলার।

সিনেমার গল্পটি প্রেম, বিশ্বাসঘাতকতা ও পরিচয়ের লড়াই ঘিরে। দানব শিকারী সংস্থার সদস্য ডেনজির জীবনে আসে রহস্যময় নারী রেজ। শুরুতে সম্পর্কটা রোমান্টিক হলেও ধীরে ধীরে প্রকাশ পায় রেজের আসল পরিচয় ও ধ্বংসাত্মক উদ্দেশ্য। মানুষের আবেগ ও দানবীয় প্রবৃত্তির দ্বন্দ্বে গড়ে ওঠা এই কাহিনি শেষে পৌঁছে ভয়াবহ সংঘর্ষে।

জাপানে ব্যাপক সাড়া পাওয়ার পর বাংলাদেশের দর্শকদের আগ্রহও তুঙ্গে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, আগাম টিকিটের চাহিদা বাড়ছে দ্রুত। তবে কিছু দৃশ্যের কারণে শিশু ও কিশোরদের জন্য ছবিটি উপযুক্ত নয় বলে সতর্ক করা হয়েছে। চলচ্চিত্রবিশ্লেষকদের ধারণা, ‘চেইনসো ম্যান’ বিশ্বব্যাপী ‘ডেমন স্লেয়ার’-এর সাফল্যের ধারাই আরও এগিয়ে নেবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর