আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট সাইফুল্লাহকে সংবর্ধনা

আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট সাইফুল্লাহকে সংবর্ধনা
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে এক উৎসবমুখর পরিবেশে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেলের র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ তাকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মহোদয় যথাযথ যোগ্যতা এবং সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারত্ব অর্জনের মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সাইফুল্লাহ রাসেলের দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠার প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, এই পদোন্নতির ধারাবাহিকতায় আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়নের মাধ্যমে আগামী দিনে বাহিনী সুবৃহৎ পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তার পেশাদারত্ব এবং অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাতে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।

অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক, জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর