রাজধানীর আগারগাঁওয়ের ৬০ ফিট এলাকার কলাপাতা রেস্টুরেন্টে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার রাত পৌনে ১০টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কলাপাতা রেস্টুরেন্টের পেছনের অংশে গ্যাস বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগারগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


