বাংলামোটরে পরিত্যক্ত বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার

Advertisement
Advertisement

রাজধানী ঢাকার বাংলামোটরে একটি পরিত্যক্ত বাড়ির গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা (২৮) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে বাংলামোটর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের সাইফুল ইসলামের পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, মরদেহটি গাছের ডালের সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রাখা ছিল।  এরইমধ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল যাই। সেখানে ওই নারী একটি জাম্বুরা গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাই। এরপর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই নারীর পরিচয় পাওয়া যায় নি। পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।’

এসআই আরও জানান, ওই এলাকায় স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। রাতের যে কোন সময় ওই জাম্বুরা গাছের সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর