৩০০ আসনে দলের প্রার্থী চাই: রুমিন ফারহানা

৩০০ আসনে দলের প্রার্থী চাই: রুমিন ফারহানা
রুমিন ফারহানা। ফাইল ছবি
Advertisement
Advertisement

৩০০ আসনে দলের প্রার্থী চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

তিনি বলেন, ‘আমরা ১৭ বছর কষ্ট করেছি, ৩০০ আসনে দলের প্রার্থী চাই। দল যাকে মনোনয়ন দেবে, তিনি যোগ্য হবেন।’

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল, ১৭ বছর সংগ্রাম করেছে, ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে। জোটের পক্ষ থেকে যে আসনগুলো চাওয়া হয়েছে, সেগুলো স্থগিত রাখা হয়েছে। অনেকগুলো আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, তবে শিগগির সেই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি, এর পেছনে জনগণের পরিশ্রম এবং অর্থব্যয় রয়েছে। সরাইল-আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত নেবে, আমি সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকব।’

আশুগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক গাজী দেলোয়ার হোসেন বেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন তারুয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন সাইমোল্লা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ওলামা দলের আহ্বায়ক ইসহাক মিয়া এবং প্রধান অতিথির বক্তব্য দেন সদস্য সচিব ইয়াহইয়া মাছউদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad