৩ মাসের মধ্যে কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্থান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল

৩ মাসের মধ্যে কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্থান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

আগামী তিন মাসের মধ্যে গুলিস্থান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়াতে সরে যাবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। এ ছাড়া মিরপুরের উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শনিবার সকালে মহাখালী বাস টার্মিনালের নতুন জায়গা পরিদর্শনে এসে এসব কথা জানান মোসলেহ উদ্দিন। তার সঙ্গে মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন বরাদ্দ পাওয়া জায়গা দেখতে আসেন বাস মালিক সমিতির নেতারাও। এ সময় তাদের কাছে ৮০টি বাস রাখার মতো নতুন জায়গা বুঝিয়ে দেওয়া হয়।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকার বাস ডিপো ও টার্মিনাল আলাদা করার কাজ করছে। মহাখালী টার্মিনাল নিজ জায়গায় থাকলেও ডিপো নিয়ে যাওয়া হবে পূর্বাচলে। এ ছাড়া ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্থান ও ফুলবাড়িয়া টার্মিনাল তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে। আলাদা করা হবে টার্মিনাল ও ডিপো।

এ সময় মহাখালী টার্মিনালের সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিশেষ মতবিনিময় সভা এবং ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, ডিএমপি পুলিশ কমিশনার , অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহাসচিব হুমায়ুন কবির খানসহ পরিবহন মালিক শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad