২ কোটি ৪৮ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ

২ কোটি ৪৮ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়েছে।

বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত মুন্সিগঞ্জের পদ্মা উত্তর থানার পদ্মা সেতু টোল প্লাজাসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি মিনি পিকআপ ভ্যান তল্লাশি করে প্রায় ৪০ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ লাখ ১২ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়।

অপরদিকে, একইদিন সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত কোস্ট গার্ড নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কুমিল্লা থেকে সাতক্ষীরাগামী সন্দেহজনক দুটি মাইক্রোবাস তল্লাশি করে প্রায় ২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪১ লাখ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ির রেণ জব্দ করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা জানান, জব্দ করা চিংড়ির রেণু সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে যথাক্রমে পদ্মা ও মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং পিকআপ, মাইক্রোবাস চালক ও চালকের সহকারীদের মুচলেকা নিয়ে পিকআপ ও মাইক্রোবাসসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad