হৃদয়ের তিন রানের আক্ষেপ

হৃদয়ের তিন রানের আক্ষেপ
৫৬ বলে ৯৭* রানের ইনিংসের পথে হৃদয়ের স্কয়ার কাট। ছবি: রংপুর রাইডার্স
Advertisement
Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের দ্বিতীয় সেঞ্চুরিটা হয়তো পেয়েই যেতেন তাওহিদ হৃদয়। কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে রোববারের ম্যাচে শেষ ওভারের মাঝের তিন বলে থাকতে হয়েছে নন স্ট্রাইকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিমি নিশামের করা শেষ বলে স্ট্রাইক পেলেও ওয়াইড ইয়র্কারটা ঠিকঠাক লাগেনি হৃদয়ের। সিংগেল নিয়ে পৌঁছান ৫৬ বলে ৯৭* রানে। সেঞ্চুরি মিসের আক্ষেপে হতাশ এক হৃদয়কেই দেখা গেছে।

অবশ্য সেঞ্চুরি মিসের কষ্ট থাকলেও রানে ফেরার স্বস্তিতে একটু খুশি হতেই পারেন হৃদয়। বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটারের ফর্মে ফেরা নিশ্চিতভাবেই দলের জন্য সুখবর। যদিও রাজশাহীর বিপক্ষে হৃদয়কে নামানো হয়েছে ওপেনিংয়ে, কাইল মায়ার্সের সাথে।

ইনিংসের শুরুটাও করেছেন প্রথম ওভারের প্রথম তিন বলে মেহেরব হোসেনকে টানা তিনটা চার মেরে। হৃদয়ের ব্যাটিং ঝড় থেকে বাদ যাননি তানজিম সাকিবও। যদিও মাঝে তিন উইকেট হারানোতে একটু রয়েসয়ে খেলেছেন। কিন্তু ফিফটি পেরোনোর পরই আবার অ্যাটাকিং ব্যাটিং শুরু করেন হৃদয়। নিজের খেলা শেষ ১২ বলে তুলেছেন ৪৫ রান। ইনিংস শেষ করেছেন ৮ চার ও ৬ ছক্কায় ৫৬ বলে ৯৭ রানে।

এবারের বিপিএলে শুরুটা তার ভালো হয়নি। শেসষ ছয় ইনিংসে ছিল মাত্র একটি ফিফটি, সিংগেল ডিজিটে আউট হয়েছেন দুইবার, আছে একটি ডাকও। তবে রোববার নতুন পজিশনে নিজের সেরাটাই দলেন হৃদয়।

অবশ্য শেষের ঝড়ে হৃদয়কে সঙ্গ দিয়েছেন খুশদিল শাহ। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েছেন ৫১ বলে ১০৫ রানীর জুটি। রংপুরও পায় ১৭৮/৪ রানের সংগ্রহ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর