হালিশহরে বিস্ফোরণে একে একে চলে গেলেন তিন ভাই, মৃত্যু বেড়ে ৬

হালিশহরে বিস্ফোরণে একে একে চলে গেলেন তিন ভাই, মৃত্যু বেড়ে ৬
Advertisement
Advertisement

চট্টগ্রামের হালিশহরের বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।

দগ্ধ বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিপন হোসেনের (৩০) মৃত্যু হয়। এই নিয়ে একে একে তাদের তিন ভাইয়েরই মৃত্যু হলো।

এর আগে, গত মঙ্গলবার রাতে মো. সাখাওয়াত হোসেন (৪৬) ও আশুরা আক্তার পাখি (৩৫), একইদিন দুপুরে সামির আহমেদ সুমন (৪০), সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাওন (১৬) ও ঢাকা নেয়ার পথে কুমিল্লায় নুরজাহান আক্তার রানীর (৪০) মৃত্যু হয়।

সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর হালিশহরের এইচ ব্লকে এসি মসজিদ সংলগ্ন ছয়তলা ভবন হালিমা মঞ্জিলের তৃতীয় তলায় গ্যাসের বিস্ফোরণের এ দুর্ঘটনা ঘটে।

এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, মো. সাখাওয়াত হোসেনের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমনের মেয়ে আয়েশা (৪) ও ছেলে ফারহান আহমেদ আনাস (৬)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর