হাদিকে গুলি: সন্দেহভাজন ফয়সাল করিমের ব্যাংক হিসাব জব্দ

হাদিকে গুলি: সন্দেহভাজন ফয়সাল করিমের ব্যাংক হিসাব জব্দ
ওসমান হাদির হত্যায় অভিযুক্ত ফয়সাল। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রোববার সকালে ব্যাংক হিসাব জব্দের বিষয়টি নিশ্চিত করে সিআইসির একটি সূত্র।

অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের নাম ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’। এই প্রতিষ্ঠানটি বাণিজ্য সংগঠন বেসিসের সদস্য।

এর আগে শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়।

আরও পড়ুন

এতে হাদির মাথায় গুলি লাগে। দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়।

শনিবার ওই ব্যক্তির ছবি গণমাধ্যমে পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, ওসমান হাদির ওপর গুলির ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়েছে। তার ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এ ছাড়া ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর