বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। বৃহস্পতিবার সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।
সেনাবাহিনী জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদানকেও প্রশংসা করেন বলে জানানো হয়েছে।


