সিলেট-ঢাকা রুটে আকাশপথে ভাড়া কমল

সিলেট-ঢাকা রুটে আকাশপথে ভাড়া কমল
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

উচ্চ ভাড়ার কারণে যাত্রীদের ব্যাপক ক্ষোভ ও সমালোচনার মুখে সিলেট-ঢাকা আকাশপথে ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শুক্রবার সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যাত্রীসেবা উন্নয়ন এবং বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৩ হাজার ১৯৯ টাকা।

সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৮ হাজার ১৯৯ টাকা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad