সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম মাওলানা কামরুজ্জামান। স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, কমলাপুর বাজারের কাছে দারুল কুরআন বাহারুন নেসা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কামরুজ্জামান প্রায়ই ৬ষ্ঠ শ্রেনীর ঐ ছাত্রীকে কুপ্রস্তাব দিত। শনিবার সকালে মাদ্রাসায় নিজ কামরায় ওই ছাত্রীকে ডেকে নিয়ে জোর করে কোলে তুলে নেয়। ঐ ছাত্রী দ্রুত কক্ষ হতে বের হয়ে এ ঘটনা আত্মীয়স্বজনকে জানান।
এ খবর ছড়িয়ে পড়লে শত শত উত্তেজিত মানুষ মাদ্রাসায় জড়ো হয়। এক পর্যায়ে তারা শিক্ষক কামরুজ্জামানকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে।
উল্লেখ্য, গত তিন দিনে সাভারের আমিনবাজার ও বনগাঁও ইউনিয়নে আরো দুই শিশু ধর্ষণের শিকার হয়।


